1ইস্রায়েল যখন মিশর ছেড়ে বের হয়ে এল, যাকোবের গোষ্ঠী পরভাষী লোকেদের ছেড়ে,
2যিহূদা ঈশ্বরের পবিত্রস্থান হয়ে উঠল, আর ইস্রায়েল হল তাঁর আধিপত্য।
3সমুদ্র দেখল আর পালিয়ে গেল, জর্ডন পিছু ফিরল;
4পর্বতমালা মেষের মতো, পাহাড়গুলি মেষশাবকের মতো লাফিয়ে উঠল।
5হে সমুদ্র, কেন তুমি পালিয়ে গেলে? হে জর্ডন, কেন তুমি পিছু ফিরলে?
6হে পর্বতমালা, কেন তোমরা মেষের মতো, তোমরা পাহাড়গুলি, মেষশাবকের মতো লাফিয়ে উঠলে?
7হে পৃথিবী, প্রভুর সামনে, আর যাকোবের ঈশ্বরের সামনে কম্পিত হও।
8তিনি শৈলকে জলাশয়ে, কঠিন শৈলকে জলের উৎসে পরিণত করলেন।